Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পশুর হাটে মহিষের তাণ্ডব, নিহত ২ আহত ১৫

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

পশুর হাটে মহিষের তাণ্ডব, নিহত ২ আহত ১৫

ফাইল ছবি

Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী হাটে এক মহিষের তাণ্ডবে ২ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন ও সোমবার আরও একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকালে সানন্দবাড়ী হাটে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পাটাদহ গ্রামের দুলাল মিয়া নামের এক কৃষক বিক্রির জন্য দুটি মহিষ নিয়ে আসেন। সন্ধ্যার দিকে একটি মহিষ হঠাৎ এলোপাতাড়িভাবে মানুষকে আক্রমণ করে। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশীষ সাহা জানান, রোববার সানন্দবাড়ী হাটে মহিষের আক্রমণে ১০-১৫ জন গুরুতর আহত হন এবং এ ঘটনায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার এক ব্যক্তি নিহত হয়েছেন।

জানা যায়, গুরুতর আহত রাজিবপুর উপজেলার ঝাউনিয়ারচর এলাকার আব্দুস সামাদ মেম্বারের ছেলে মো. রুহুল আমিনকে (৩৮) হাসপাতালে নেওয়ার পথে রোববার রাতে মারা যান এবং দেওয়ানগঞ্জ উপজেলার চরমাদার এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান (৭০) সোমবার চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে মারা যান।

নিহত দুই ব্যক্তি ঈদের কেনাকাটার জন্য হাটে এসেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন

আগাম টিকিট কেটেও ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা

ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা আগাম টিকিট কেটেও ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা

বিআরটিএর ১০ দিনের কার্যক্রমে সড়কে স্বস্তির ঈদযাত্রা

বিআরটিএর ১০ দিনের কার্যক্রমে সড়কে স্বস্তির ঈদযাত্রা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম