Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালবৈশাখী ঝড়ে কর্ণফুলীতে নৌকাডুবি, গৃহবধূ নিখোঁজ

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

কালবৈশাখী ঝড়ে কর্ণফুলীতে নৌকাডুবি, গৃহবধূ নিখোঁজ

কণিকা দাশ

Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা জেলে পাড়া থেকে চন্দ্রঘোনা মিনার পাড়ায় যাওয়ার পথে কর্ণফুলী নদীতে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও কণিকা দাশ (১৯) নামে এক গৃহবধূ এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা তৎপর রয়েছেন। 

নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তায় দ্রুত ৫ জনকে উদ্ধার করে খ্রিস্টিয়ান হাসপাতালে চন্দ্রঘোনায় নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন  রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) এবং রুপন ঘোষ। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে রাজ ঘোষ ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। দুই বছরের রাজ ঘোষের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জন যাত্রী নিয়ে কোদালা ফেরিঘাট  এলাকা থেকে ডিঙ্গি নৌকাটি নদীতে দেওয়ানজি ঘাটের উদ্দেশ্যে পাড়ি দেয়। মাঝপথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী লোকজন নৌকা নিয়ে নদীতে চেষ্টা চালিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করে। তবে কনিকা দাশ নামের গৃহবধূকে উদ্ধার করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হাসান তালুকদার জানান, আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুর রহমান জানান, নিখোঁজ গৃহবধূ কণিকা দাশের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম