Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ার দুই উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

বগুড়ার দুই উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

Advertisement

বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার, ট্রাকের হেলপার ও কারখানা শ্রমিকসহ চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন-নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের জিতেন্দ্র নাথ মণ্ডলের ছেলে হানিফ পরিবহণের সুপারভাইজার উত্তম মণ্ডল (৩০), বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ট্রাকের হেলপার মো. হৃদয় (৩০), ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ইজ্জত আলীর ছেলে ট্রাক হেলপার মো. ইনজামাম (২০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শ্রমিক রবিউল আউয়াল জিয়া (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহণের একটি বাস বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বউবাজার এলাকায় পৌঁছলে চাকা পাংচার হয়। এরপর বাসটি বগুড়া-নওগাঁ সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা দেন। এতে দুটি যানবাহন রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফলে বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল ও ট্রাকের হেলপার মো. হৃদয়সহ কয়েকজন আহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সোয়া ৪টার দিকে উত্তম মণ্ডল ও সকাল সোয়া ৮টার দিকে মো. হৃদয় মারা যান।

এর আগে বুধবার সকালে বগুড়া ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকের চালক সকাল সোয়া ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নন্দীগ্রাম উপজেলার ফোকপাল রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা অপর বালু ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে আটকা পড়েন, চালক শামীম শেখ ও হেলপার মো. ইনজামাম।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে উদ্ধার করেন। এদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক ট্রাক হেলপার ইনজামামকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজার রহমান ও কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া মঙ্গলবার রাত ১২টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপরা এলাকায় বগুড়া-নওগাঁ সড়ক পার হওয়ার চেষ্টা করলে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রবিউল আউয়াল জিয়া নামে এক শ্রমিক মারা যান। তিনি ওই এলাকার নিউ হোপ ফিড মিলের কারখানায় কাজ করতেন।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, একটি দুর্ঘটনার পরপরই অজ্ঞাত ওই যানবাহনটি পালিয়ে যায়। ঘাতক যানবাহনটি শনাক্ত করে এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনা কবলিত দুটি বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এসব ব্যাপারে থানায় পৃথক সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম