Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মৃত্যু

Advertisement

Icon

​ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:০১ এএম

ঠাকুরগাঁওয়ে ঈদের দিনে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মৃত্যু

ফাইল ছবি

Advertisement

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ছাত্রদল নেতা মোমিন আলীর পরিবারে। উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারোঘড়িয়া এলাকায় ঈদের দিনে মাছের খাবার দিতে গিয়ে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।

​বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন আলী রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার আজিজুর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল আযহার নামাজ শেষে বন্ধুদের সঙ্গে লিজ নেওয়া একটি পুকুরে মাছের খাবার দিতে যান মোমিন। এ সময় অসাবধানতাবশত তিনি পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যান।

পরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈদের দিনে এমন তরুণ নেতার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

ছাত্রদল নেতার শরীর ঝলসে দিল আ.লীগ নেতার ছেলে

ছাত্রদল নেতার শরীর ঝলসে দিল আ.লীগ নেতার ছেলে

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম