Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নির্জন রাস্তায় যুবককে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:১৬ এএম

নির্জন রাস্তায় যুবককে কুপিয়ে হত্যা

পাকুন্দিয়া থানা

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নির্জন রাস্তায় জুবায়ের (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে চণ্ডিপাশা ইউনিয়নের শৈলজানি মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে।

নিহত জুবায়ের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্জন রাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রাখে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে হত্যার কারণ, কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম