Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের

Advertisement

Icon

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:০১ পিএম

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দুজনের

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে শ্রীরামদী বিএডিসি আলু স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) ও হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক পাকুন্দিয়ার শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীত দিক

থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম