Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণপাড়ায় ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:৩৭ পিএম

ব্রাহ্মণপাড়ায় ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিজ ঘরের নষ্ট ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান সুশীল (৩৫) ওই গ্রামের কফিল ডাক্তারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মোস্তাফিজুর রহমান নিজের ঘরের একটি নষ্ট ফ্রিজ মেরামত করার চেষ্টা করছিলেন।এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিহতের বাড়িতে গিয়েছি। এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম