Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাঁস ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

Advertisement

Icon

‎‎গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:২২ পিএম

হাঁস ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

আজগর হোসেন শুভ্র

Advertisement

‎গাজীপুরের কাপাসিয়া উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আজগর হোসেন শুভ্র (২২) নামের উত্তরা ইউনিভার্সিটির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শুভ্র ওই গ্রামের স্থানীয় আসকর আলীর ছেলে।

মৃতের স্বজনরা জানায়, বিকালে শুভ্র বাড়ির পাশে খালার বাড়িতে রাজ হাঁসের বাচ্চা ধরার উদ্দেশ্যে পুকুরে নামেন। পুকুরটি আনুমানিক ১৫ ফুট গভীর ছিল। সাঁতরে হাঁসটি ধরার চেষ্টা করার এক পর্যায়ে তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান। তাকে পানিতে ডুবে যেতে দেখে পাড়ে থাকা লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। পরে তারা পুকুরে নেমে দীর্ঘ ১৫ থেকে ২০ মিনিট খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শুভ্রকে মৃত ঘোষণা করেন।

ইউনিভার্সিটিতে পড়ুয়া একজন শিক্ষার্থীর এই আকস্মিক ও অকাল মৃত্যুর খবরে পরিবার, সহপাঠী এবং পুরো কাশেরা গ্রামজুড়ে শোকের ছায়া নামে।

‎কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যোবায়ের হোসেন জানান, আমরা একটি অপমৃত্যুর সংবাদ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম