Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রধান শিক্ষক নিহত

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৪:৪৩ এএম

ট্রাকের ধাক্কায় প্রধান শিক্ষক নিহত

Advertisement

বগুড়ার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশরাফ আলী প্রামাণিক (৫৬) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলা সদরের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আশরাফ আলী প্রামাণিক বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের মালতিনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। এছাড়া বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নে চকহবিবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, শিক্ষক আশরাফ আলী শনিবার রাতে মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জের পিরব এলাকায় শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলা সদরের লালদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে। ঘাতক ট্রাক শনাক্ত ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম