Logo
Logo
×
   

সারাদেশ

পার্বতীপুর ডিপোতে ভারত থেকে এলো আরও ৪ হাজার টন ডিজেল

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১১:৩৯ এএম

পার্বতীপুর ডিপোতে ভারত থেকে এলো আরও ৪ হাজার টন ডিজেল

চলতি মাসে দুই দফায় ভারত থেকে মোট আট হাজার টন ডিজেল দেশে পৌঁছেছে।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে আরও চার হাজার টন ডিজেল এসেছে।

রোববার (৩১ মে) চলতি মাসের দ্বিতীয় চালানে এ জ্বালানি তেল দেশে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেল হেড ডিপোর ইনচার্জ আহসান হাবিব চৌধুরী।

জানা গেছে, গত ২৯ মে ভারতের নুমালীগড় ফুয়েল টার্মিনাল থেকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়। চলতি মাসে দুই দফায় ভারত থেকে মোট আট হাজার টন ডিজেল দেশে পৌঁছেছে।

এর আগে চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ৭ এপ্রিল নুমালীগড় থেকে পাম্পিং শুরু হয়ে ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে জ্বালানি তেল গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। ওই চালানে আট হাজার টন ডিজেল আসে। পরে ১৭ এপ্রিল আরও পাঁচ হাজার টন ডিজেল আমদানি করা হয়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে গত এপ্রিল মাসে তিন দফা চালানে মোট ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।

চলতি মে মাসের প্রথম চালানের চার হাজার টন ডিজেলের পাম্পিং শুরু হয় ২১ মে। এরপর দ্বিতীয় চালানের আরও চার হাজার টন ডিজেলের পাম্পিং ২৯ মে শুরু হলে রোববার সকাল পর্যন্ত সেই তেল পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছানোর কার্যক্রম সম্পন্ন হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .