Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাজীগঞ্জে দুই বাসের পাল্লায় প্রাণ গেল একজনের

Advertisement

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:২৫ পিএম

হাজীগঞ্জে দুই বাসের পাল্লায় প্রাণ গেল একজনের

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতায় মো. বিল্লাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) সকালে কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বিল্লাল হোসেন স্থানীয় ডক্টরস সিটি স্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরগামী আইদি পরিবহণের একটি যাত্রীবাহী বাসের পেছনে বোগদাদ পরিবহণের আরেকটি বাস চলছিল।  ওভারটেকিং নিয়ে দুই বাসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোগদাদ পরিবহণের বাসটি আইদি পরিবহণকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু আইদি বাসটি জায়গা না দেওয়ায় বোগদাদ পরিবহণটি বিপজ্জনকভাবে রং সাইডে ঢুকে পড়ে।

এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে বাসটি চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।  দুর্ঘটনার পর বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে যান।

পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মাওলানা আমান উল্লাহ, গোলাম রসূল স্বপন ও সেন্টুসহ একাধিক ব্যক্তি জানান, দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দরিদ্র একজন মানুষের মৃত্যু হয়েছে।  তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।

হাজীগঞ্জ থানার ওসি মো. মান্নান বলেন, ঘটনাস্থল থেকে বাস দুটি জব্দ করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম