Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে পর্যটক হেনস্তা-হোটেলে চুরি, সালিশে কানধরে ওঠবস

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৬:০০ পিএম

সিলেটে পর্যটক হেনস্তা-হোটেলে চুরি, সালিশে কানধরে ওঠবস

ছবি: সংগৃহীত

Advertisement

ঈদের ছুটিতে সিলেটে বেড়াতে এসে চরম বিপাকে পড়েছেন কয়েকজন পর্যটক। গত শনিবার নগরীর গোয়াবাড়ী এলাকার আলী বাহার চা-বাগান এলাকায় আশফিকা তাহসিন নামে এক নারী পর্যটককে স্থানীয় কিছু কিশোর ও তরুণ ইভটিজিং ও অশালীন আচরণ করে হেনস্তা করে।

ভুক্তভোগী তরুণী হেনস্তার এ ঘটনাটি তার ফেসবুক ও ইনস্টাগ্রামে লাইভ করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রশাসনিক কোনো পদক্ষেপের আগেই শনিবার রাতে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজিবের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী টুকেরবাজার ইউনিয়নের ১২-১৩ বছরের তিন কিশোরকে ধরে এনে সালিশের মাধ্যমে মারধর, কানধরে ওঠবস ও লাইভে ক্ষমা চাইয়ে ছেড়ে দেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা মনজুরুল আলম জানান, এলাকাবাসী অভিযুক্তদের পুলিশের কাছে হস্তান্তর না করে নিজেরাই ছেড়ে দিয়েছে, তবে তাদের আটকে পুলিশের অভিযান ও তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি সৈয়দা শিরিন আক্তার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আইন হাতে তুলে নিয়ে প্রকাশ্যে শিশু-কিশোরদের এভাবে বিচার করা অন্যায় এবং এসব ঘটনা প্রমাণ করে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, যা পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।

অন্যদিকে একই সময়ে নগরীর জিন্দাবাজারের ‘সিলেট প্লাজা’ হোটেলে রাত্রিযাপনকালে চট্টগ্রাম থেকে আসা এক পর্যটক দম্পতির রুম থেকে মোবাইল, নগদ টাকা ও কাপড়চোপড় চুরির ঘটনা ঘটেছে, যার কোনো গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম