Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই বিদ্যালয় ভবন

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:৩২ এএম

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই  বিদ্যালয় ভবন

খাগড়াছড়ির পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ আগুনে ১১টি কক্ষ পুড়ে ছাই।

Advertisement

খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ আগুনে বিদ্যালয়ের টিনশেড ভবনের ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। 

রবিবার (৩১ মে) বিকালে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন শিক্ষাসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, বিকালে বিদ্যালয়ের টিনশেড ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত ছড়ানোর কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।  

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, বিদ্যালয়ের ১১টি কক্ষ আগুনে পুড়ে গেছে। তদন্তের পর আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

খাগড়াছড়ি সদর ইউএনও ফারিয়া সুলতানা বলেন, আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম