Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের আত্মহত্যার অভিযোগ

Advertisement

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:৪২ এএম

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের আত্মহত্যার অভিযোগ

প্রতীকী ছবি

Advertisement

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সোহাগ মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের টেবলাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

রোববার (৩১ মে) দুপুরে স্থানীয় পেইক্কার হাওর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের এক তরুণীর সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোহাগকে মারধর ও লাঞ্ছিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে সোহাগ গরু চরাতে স্থানীয় পেইক্কার হাওরে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে হাওরের একটি গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  

নিহতের মা শজিফা আক্তার বলেন, আমার একমাত্র ছেলে সোহাগ গ্রামের একটি মেয়েকে ভালোবাসতো। আমরা কয়েকবার বিয়ের প্রস্তাব দিলেও মেয়ের পরিবার রাজি হয়নি। উল্টো আমার ছেলেকে মারধর করা হয়েছে। রোববার সকালে হাওরে গরু চরাতে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি তার লাশ গাছের ডালে ঝুলছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম