Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আগস্টে যাত্রা শুরু বরিশাল শিশু হাসপাতালের‎

Advertisement

Icon

‎বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

আগস্টে যাত্রা শুরু বরিশাল শিশু হাসপাতালের‎

নির্মাণাধীন বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। ছবি: যুগান্তর

Advertisement

‎আগস্ট মাসে যাত্রা শুরু করতে যাচ্ছে বরিশাল শিশু হাসপাতাল। দীর্ঘ প্রতীক্ষার পর বিশেষায়িত এ হাসপাতাল চালুর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

‎সোমবার (১ জুন) দুপুরে নির্মাণাধীন বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

এ সময় জিয়াউদ্দিন হায়দার হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান প্রস্তুতির খোঁজখবর নেন। 

জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালু ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বরিশালের হাসপাতালটি আগামী আগস্ট মাসে চালুর পরিকল্পনা রয়েছে।

‎‎তিনি বলেন, শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে শুধু ভবন নির্মাণ নয়; প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও সেবার পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। হাসপাতাল চালুর পর দক্ষিণাঞ্চলের শিশুদের চিকিৎসাসেবায় নতুন সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

‎‎পরিদর্শনকালে তার সঙ্গে বরিশালের জেলা প্রশাসক, সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

‎‎বহুদিন ধরে বরিশালে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি ছিল অভিভাবক ও সচেতন মহলের। হাসপাতালটি চালু হলে শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য ঢাকামুখী চাপ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

টেস্টটিউব বেবি নেওয়া কি জায়েজ? জানুন ইসলামি বিধান

টেস্টটিউব বেবি নেওয়া কি জায়েজ? জানুন ইসলামি বিধান

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম