Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাহ আমানতে ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

শাহ আমানতে ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

Advertisement

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের আমদানি-নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। দুবাইয়ের শারজাহ থেকে আসা ‘এয়ার অ্যারাবিয়ার’ একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

রোববার (৩১ মে) রাত ১০টার দিকে বিমানবন্দরের লাগেজ বেল্ট থেকে মালিকবিহীন অবস্থায় লাগেজগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, যেসব যাত্রীর নামে লাগেজগুলো এসেছে তারা হলেন— লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মো. মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

তিনি আরও জানান, তিন যাত্রীর লাগেজ থেকে মোট এক হাজার দুই কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে অ্যারাইভাল হলের লাগেজ বেল্টের ওপর মালিকবিহীন অবস্থায় আরও ৬৯৬ কার্টন সিগারেটের একটি চালান জব্দ করা হয়। উদ্ধার হওয়া ‘মন্ড’ ব্র্যান্ডের এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

উদ্ধার করা সিগারেটগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক তিন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চসিকের উদ্যোগ যথেষ্ট নয়: মেয়র শাহাদাত

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চসিকের উদ্যোগ যথেষ্ট নয়: মেয়র শাহাদাত

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু  জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু জব্দ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় চাকরি নেওয়ার অভিযোগ অস্বীকার ফাল্গুনীর

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় চাকরি নেওয়ার অভিযোগ অস্বীকার ফাল্গুনীর

আরও পড়ুন

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম