Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় চাকরি নেওয়ার অভিযোগ অস্বীকার ফাল্গুনীর

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় চাকরি নেওয়ার অভিযোগ অস্বীকার ফাল্গুনীর

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

Advertisement

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) চট্টগ্রামের ষোলশহর প্রধান কার্যালয়ের নগদ ও ব্যাংক শাখার সহকারী ব্যবস্থাপক ফাল্গুনী ঘোষের বিরুদ্ধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় চাকরি নেওয়ার তথ্য ও নথির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এসব অভিযোগ সামনে আসে।

ভিডিওতে অভিযোগকারীরা দাবি করেন, ফাল্গুনী ঘোষ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। তিনি পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও ২০১২ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা ব্যবহার করে কেজিডিসিএলে চাকরিতে যোগ দেন।

এছাড়া চাকরিতে যোগদানের পর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন, একই প্রতিষ্ঠানে স্বজনদের নিয়োগ এবং নিজস্ব প্রভাব বিস্তারের অভিযোগও করা হয়েছে। সম্প্রতি হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার চৌধুরীহাটে প্রায় ৫০ লাখ টাকার ফ্ল্যাট বুকিং এবং তার মায়ের বিরুদ্ধে সুদের ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ফাল্গুনী ঘোষ। তিনি বলেন, যথাযথ নিয়ম ও বিধি অনুসরণ করেই আমি চাকরি পেয়েছি। আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। কোনো ধরনের ভুয়া তথ্য দিইনি বা গোপন করিনি।

তার স্বামীর বাড়ি রাঙামাটি জেলায় উল্লেখ করে তিনি নিজের নামে থাকা সম্পদের অভিযোগ তদন্ত করে দেখার আহ্বান জানান।

এ বিষয়ে কেজিডিসিএলের হিসাব বিভাগের মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র সাহা বলেন, আমি সম্প্রতি এ দায়িত্বে যোগ দিয়েছি। তাই বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানা নেই।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ পরিদর্শক আবদুর রহিমকে এবার খুলনায় বদলি

পুলিশ পরিদর্শক আবদুর রহিমকে এবার খুলনায় বদলি

নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়

চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ১১৫৪

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ১১৫৪

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সারের ডিলারশিপের সুপারিশ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম

সারের ডিলারশিপের সুপারিশ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম

কথা রাখলেন স্বাস্থ্যমন্ত্রী

কথা রাখলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

মেঘনায় অভিযানে ১০ জেলে আটক, মা ইলিশ গেল মাদ্রাসা-এতিমখানায়

মেঘনায় অভিযানে ১০ জেলে আটক, মা ইলিশ গেল মাদ্রাসা-এতিমখানায়

‘আমি এমপি হবো, কখনো ভাবিনি’

‘আমি এমপি হবো, কখনো ভাবিনি’

একসঙ্গে দুই সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা

একসঙ্গে দুই সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ইটভাটায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ!

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ইটভাটায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম