চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা
নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা বলেছেন, নিরপরাধ কোনো ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং অপরাধী যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায় সেই বিষয়ে কঠোর দৃষ্টি রাখতে হবে। দ্রুত মামলা যাতে নিষ্পত্তি হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার।
কনফারেন্সে উপস্থিত ছিলেন- অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ফোকাল পার্সন মো. মহিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা ও মুহাম্মদ আবুল মনছুর।
এছাড়া কনফারেন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, আনসার-ভিডিপির পক্ষে পরিচালক মো. আমিন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. হাসান ইকবাল চৌধুরী, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন, মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর)-এর সহকারী পুলিশ কমিশনার খালেদ সাইফুল্লাহসহ পিবিআই, শিল্প পুলিশ, নৌ-পুলিশ, ট্রাফিক ও সিআইডির পক্ষে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ হোসাইন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল আলম, বাংলাদেশ কোস্ট গার্ডের আইন কর্মকর্তা মাসুম রেজা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার, চট্টগ্রামের ১৬ থানার ওসিসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-6aca379119188.jpg)