Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না’

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না’

মেজর জিয়াউর রহমান ২৫ মার্চ রাতে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন বলেন ড. রেদোয়ান আহমেদ।

Advertisement

সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাতেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়।

রোববার (৩১ মে) বিকালে কুমিল্লার চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি সেনাপ্রধান হিসেবে এবং দেশের সামরিক বাহিনীর পক্ষে ওই ঘোষণা দেন। পরবর্তীতে আওয়ামী লীগের নেতারা গিয়ে তাকে বলেন— যেহেতু শেখ মুজিব আমাদের জননন্দিত নেতা, সেহেতু তার নামে যদি ঘোষণা দেওয়া হয়, তাহলে জনগণ মুক্তিযুদ্ধের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে এবং উদ্বুদ্ধ হবে। জিয়াউর রহমানের কোনো লোভ-লালসা ছিল না। তখন জিয়াউর রহমান শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন।

ড. রেদোয়ান আহমেদ আরও বলেন, শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে ‘যার যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো’ বলে জনগণকে আহ্বান জানিয়েছিলেন। তবে এটি সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না বলে তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং দীর্ঘ সময় পাকিস্তানে বন্দি ছিলেন।

তিনি আরও বলেন, মেজর জিয়াউর রহমান ২৫ মার্চ রাতে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।  যদি তিনি সেই ঘোষণা না দিতেন, তাহলে জাতি বিভ্রান্ত হতো।

পরে তিনি চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মাওলানা ভাসানী মিলনায়তনে জিয়া কর্নার উদ্বোধন করেন।

চান্দিনা পৌর বিএনপি নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ আবু তাহের, সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, পৌর বিএনপি নেতা হাজী শাহ আলম, অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, মাইজখার ইউনিয়ন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক রুহুল আমিন, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন মোবা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

‘অসমাপ্ত আত্মজীবনী’র বিক্রি বন্ধ করবে না ইউপিএল

‘অসমাপ্ত আত্মজীবনী’র বিক্রি বন্ধ করবে না ইউপিএল

কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এমএম হাসান

কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এমএম হাসান

কুমিল্লায় লিফটের নিচে মিলল রংমিস্ত্রির লাশ, বন্ধ ছিল সিসি ক্যামেরা

কুমিল্লায় লিফটের নিচে মিলল রংমিস্ত্রির লাশ, বন্ধ ছিল সিসি ক্যামেরা

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

আরও পড়ুন

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম