Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে গজারিয়ায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

Advertisement

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে গজারিয়ায় দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

বিএনপি অফিসে ভাঙচুর

Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) দুপুরে সংঘটিত এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় স্থানীয় বিএনপির কার্যালয়সহ বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।

আহতরা হলেন- মুসা (৭০), সুমন (৩৫), জিকু (২৮), মুছা ও নুরুজ্জামান। তাদের মধ্যে গুরুতর আহত সুমন ও জিকুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক মুসার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শহর আলীর বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুপুরে স্থানীয় ঈদগাহ এলাকায় মুসা ও শহর আলীর মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিষয়টি দুইপক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে সংঘর্ষের সূত্রপাত হয়।

একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলামের অনুসারী এবং বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক যুবদল নেতা আনোয়ার হোসেন প্রধানের সমর্থকদের মধ্যে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে হোসেন্দী ইউনিয়ন বিএনপির ৮ ও ৯ নাম্বার ওয়ার্ড কার্যালয়সহ অন্তত সাত থেকে আটটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মুসা বলেন, কয়েক মাস আগে শহর আলী ও তার ছেলে আমাকে মারধর করেছিল। সোমবার দুপুরে ঈদগাহ এলাকায় তার সঙ্গে দেখা হলে আমি ওই ঘটনার মীমাংসার বিষয়ে জানতে চাই। এ সময় আমাদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শহর আলী নিজেকে বিএনপির লোক দাবি করলেও তিনি মূলত যুবলীগ নেতা নাজমুল ইসলামের অনুসারী।

এ বিষয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় যুবলীগ নেতা নাজমুল ইসলামের নেতৃত্বে আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলায় পার্টি অফিস, আমার বসতঘর এবং নুর ইসলাম, ইকবাল হোসেন, শুক্কুর আলী ও জিকুর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এ হামলায় অংশ নেয়।

তবে অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা নাজমুল ইসলাম বলেন, আনোয়ার হোসেনের লোকজন বিনা উসকানিতে আমাকে ধাওয়া ও মারধরের চেষ্টা করে। পার্টি অফিস ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা নিজেরাই নিজেদের স্থাপনায় ভাঙচুর চালিয়ে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এটি কোনো দলীয় বিরোধ নয়, বরং ব্যক্তিকেন্দ্রিক বিরোধের ফল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে আনোয়ার হোসেন প্রধান ও তার সমর্থকদের বাড়িঘরে হামলা চালাতে দেখা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, দুইপক্ষের মধ্যে পূর্ব থেকেই গোষ্ঠীগত বিরোধ রয়েছে। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় কয়েকটি বাড়িঘর ও একটি রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ এপ্রিল একই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হন এবং বহু বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

কারাগারে অশোভন আচরণ কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম