Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এবার দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেল সেই কুমির

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

এবার দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেল সেই কুমির

ফাইল ছবি

Advertisement

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা একমাত্র কুমির ফাতেমা (৮) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে। 

সোমবার (১ জুন) রাত ৯টার দিকে মাজার সংলগ্ন মহিলা ঘাট থেকে ওই শিশুটিকে টেনে নিয়ে যায় কুমির।   

জানা গেছে, শিশু ফাতেমার মা মানসিক ভারসাম্যহীন। তিনি শিশু মেয়েকে নিয়ে মাজার ঘাটে কয়েকদিন আগে থেকেই অবস্থান করছিলেন। 

ঘটনার পর শিশুটিকে উদ্ধারের জন্য চারটি নৌকা দিয়ে মাজারের খাদেমসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দীঘিতে তল্লাশি শুরু করেছে। এক ঘণ্টা পেরিয়ে গেলেও রাত ১০টা পর্যন্ত  ফাতেমাকে উদ্ধার করা যায়নি। 

ঘটনার সংবাদ শুনে বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাসের রিকাবদার ঘটনাস্থলে থেকে উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। 

পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাসের রিকাবদার জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। ইতোমধ্যে মাজার এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, তাদের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়ন করা হয়েছে।  

জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, শিশুটিকে উদ্ধারের জন্য প্রাথমিক অবস্থায় চারটি নৌকা দিয়ে দীঘিতে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার অভিযানে স্থানীয় লোকজনও সহযোগিতা করছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ওই দিঘির পাড়ে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন কুকুরটিকে তাড়া করলে সেটি ঘাটের দিকে যায়। সেখানে মাজারের ফোরকান নামের এক নিরাপত্তারক্ষীকে আঁচড় দেওয়ার পর তিনি পা ঝাড়া দিলে কুকুরটি দীঘির পানিতে পড়ে যায়। এর পরপরই দিঘির কুমিরটি ধীর ধীরে এসে কুকুরটিকে চোয়ালে করে পানির নিচে টেনে নিয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

মোংলা বন্দরকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক হাব হবে দক্ষিণাঞ্চল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম