Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:৪১ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পলাশ হোসেন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ সময় জিল্লুর রহমান নামে আরেক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেট এলাকায় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান এ তথ্য দিয়েছেন।

পলাশ হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু মন্ডলের ছেলে। তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে বদলগাছী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে দুপচাঁচিয়া থেকে জয়পুরহাটের আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন পলাশ। পথিমধ্যে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে পলাশ হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম