Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুদের লুডু খেলা নিয়ে বড়দের সংঘর্ষ, আহত ২০

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

শিশুদের লুডু খেলা নিয়ে বড়দের সংঘর্ষ, আহত ২০

Advertisement

হবিগঞ্জের লাখাইয়ে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মুড়িয়াউক গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সংঘর্ষে আহতদের জেলা সদর আধুনিক হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মুড়িয়াউক গ্রামের বাবুল মিয়া ও আক্তার মিয়া ঢাকায় ফেরি করে মাছ বিক্রি করেন। সম্প্রতি তাদের দুই শিশুপুত্রের মধ্যে লুডু খেলা নিয়ে ঝগড়া হয়। পরে বিষয়টি দুই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যে হাতাহাতিতে পর্যন্ত গড়ায়।

ঈদের আগে বাবুল মিয়া ও আক্তার মিয়া গ্রামে এলে উত্তেজনা আরও বাড়ে। সোমবার বিকালে আক্তার মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিলে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।

পরে মঙ্গলবার দুপুরে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের ওপর ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম