Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্সচালকের

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:১৩ পিএম

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্সচালকের

ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা থেকে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে নড়াইলে সড়ক দুর্ঘটনায় জাহানারা বেগম (৫২) ও অ্যাম্বুলেন্সচালক আকবর আলী (২৭) নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

বুধবার (৩ জুন) সকালে নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জাহানারা বেগমের বাড়ি যশোর সদরের মাহিদিয়া এলাকায়। অ্যাম্বুলেন্সচালক আকবর আলীর বাড়ি লক্ষ্মীপুরে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে মারা যান পুলিশে কর্মরত উপপরিদর্শক আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন। সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে ইসমাইল হোসেনের লাশ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। পথিমধ্যে ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম। এ সময় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সচালকসহ মোট ৬ জন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সচালকেরও মৃত্যু হয়। বাকি আহতরা নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন৷ 

নড়াইল সদর থানার ওসি আজয় কুমার কুন্ডু বলেন, ইসমাইল হোসেনসহ দুর্ঘটনায় মৃত দুজনের লাশ নড়াইল জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম