Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভাইকে মারধরের মামলায় বিএনপি নেতা ও ছেলে গ্রেফতার

Advertisement

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

ভাইকে মারধরের মামলায় বিএনপি নেতা ও ছেলে গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রব এবং তার ছেলে সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জুন) গভীর রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মে ভাটারা গ্রামে পারিবারিক জমির সীমানার ভেতরে একটি ভবনের সানশেড নির্মাণকে কেন্দ্র করে আব্দুর রবের সঙ্গে তার ছোট ভাই নুরুল আমিনের বিরোধের সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নুরুল আমিন ও তার স্ত্রী ফারহানা বেগমের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, হামলায় নুরুল আমিন গুরুতর আহত হন এবং তার পায়ের হাড় ভেঙে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় নুরুল আমিনের স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে সাটুরিয়া থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রব ও ছেলে সাকিবকে গ্রেফতার করে। 

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, আব্দুর রব উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনাটি নিয়ে তার পরিবারের পক্ষ থেকেও আমার কাছে লিখিত অভিযোগ এসেছে।

সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম