Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝুঁকি নিয়ে ১৮ কিশোরের জীবন বাঁচালো পুলিশ

Advertisement

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৫৫ পিএম

ঝুঁকি নিয়ে ১৮ কিশোরের জীবন বাঁচালো পুলিশ

ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ১৮ কিশোরসহ এক মাঝির জীবন বাঁচিয়েছেন পটুয়াখালীর দশমিনা নৌ-পুলিশ। 

বুধবার (৩ জুন) বিকালে দশমিনা নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদাউস আহম্মেদ বিশ্বাসের নেতৃত্বে উপজেলার উত্তাল তেঁতুলিয়া নদী থেকে তাদের উদ্ধার হয়। 

দশমিনা নৌ-পুলিশ জানায়, পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষ্যে পাশ্ববর্তী জেলা ভোলার লালমোহন উপজেলার ফারাজগঞ্জ থেকে ১৮ কিশোর ট্রলারযোগে নদী দেখতে ঘুরতে বের হন। পরে ভ্রমণের সময় তাদের ট্রলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বীজ বর্ধণ খামার এলাকার উত্তাল তেঁতুলিয়া নদীতে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ভ্রমণে আসা কিশোররা ট্রলারে দিগ্বিদিক ছুটাছুটি করে আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। ফোন পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে দশমিনা নৌ-পুলিশের একটি দল উত্তাল তেঁতুলিয়া পাড়ি দিয়ে ওই কিশোরদের উদ্ধার করতে ছুটে যান। নদী অনেকটা উত্তাল থাকায় উদ্ধার অভিযানে অনেকটা বেগ পেতে হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ১৮ কিশোরসহ ট্রলারের মাঝিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেন। এ সময় বিকল ট্রলারটিকেও উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কিশোরদের নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করে নৌ-পুলিশ। 

পরিদর্শক ফেরদাউস আহম্মেদ বিশ্বাস যুগান্তরকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে উত্তাল তেঁতুলিয়া নদীতে আটকে পড়া কিশোরদের উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে, তাদের উদ্ধার করে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, দাঁড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, দাঁড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম