Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Advertisement

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি অল্প সময়ের জন্য সড়কে অবস্থান করে কিছুদূর এগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় অংশগ্রহণকারীদের অনেকের মুখে মাস্ক পরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে মিছিলকারীদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, মিছিলের ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। ভিডিও পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। ভিডিও দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনার পর নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঝটিকা মিছিলে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম