Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই বাসের মাঝে চাপা পড়ে অটোরিকশার চালক ও যাত্রী নিহত

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

দুই বাসের মাঝে চাপা পড়ে অটোরিকশার চালক ও যাত্রী নিহত

Advertisement

গাজীপুরে যাত্রীবাহী দুই বাসের মাঝখানে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক ৩৫ বছর।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তাগামী অনাবিল পরিবহণের একটি বাস রাস্তার বাম পাশে দাঁড়িয়েছিল। এ সময় একইদিক থেকে আসা টাঙ্গাইল মধুপুরগামী বিনিময় পরিবহণের একটি বাস ব্যাটারিচালিত ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে অটোরিকশা চালক এবং এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা থেকে গাজীপুর ও ময়মনসিংহগামী বাম লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপর লাইন দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম