Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকনিকের বাসের ধাক্কায় শিশুর শরীর ছিন্নভিন্ন

Advertisement

Icon

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

পিকনিকের বাসের ধাক্কায় শিশুর শরীর ছিন্নভিন্ন

Advertisement

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের বাসের ধাক্কায় হামিম হোসেন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাস্তা অতিক্রম করার সময় বাসের ধাক্কায় শিশুটির শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।

নিহত হামিম উপজেলার দরগাপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শিশুটির মা বাড়িসংলগ্ন (পাঁচবিবি-হিলি) পাকা রাস্তার অপর পাশে রোদে ধান শুকাতে দেন। হামিম বাড়ি থেকে মায়ের কাছে যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করছিল। নওগাঁ এলাকা থেকে উত্তরের কোনো পিকনিক স্পটে দ্রুতগতিতে যাওয়া বাসের ধাক্কায় শিশুটির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হলেও ঘাতক চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়। পরিবারকে লাশ দাফনে অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ৩ যুবককে ফেরত নিল বিএসএফ

বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

বালু উত্তোলনের প্রতিবাদ বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব

প্রান্তিক মানুষের আয় বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রান্তিক মানুষের আয় বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম