গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
Advertisement
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
সিয়াম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গফরগাঁওয়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের মধ্যলামকাইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সিয়াম (২৪) ওই গ্রামের হাজী বাড়ির রুকুন উদ্দিনের ছেলে। সিয়াম প্রায় বছরখানেক আগে বিয়ে করেছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় সিয়াম। স্বজনরা খোঁজ পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খোঁজখবর নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
