Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ‎

Advertisement

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ‎

ফাইল ছবি

Advertisement

‎চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বৃষ্টির সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। 

‎নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামের রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

‎শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার তিনজন বাড়ির পাশের আমবাগানে আম কুড়ানোর সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

‎অন্যদিকে সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যান আব্দুল্লাহ। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

‎এছাড়া নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎সদর ও নাচোল উপজেলার নিহত পরিবারগুলোকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম