Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

Icon

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:৩০ পিএম

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

নিজ কন্যাসহ লিমন মোল্লা। ফাইল ছবি।

Advertisement

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

শুক্রবার (৫ জুন) সকালে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) একই এলাকার সিরাজ মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যরাতে লিমন মোল্লা নিজ বসতঘরে একা ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।  আত্মহত্যার আগে তিনি ঢাকায় অবস্থানরত তার স্ত্রী উর্মির সঙ্গে কথা বলেন বলেও জানা গেছে।

লিমনের একমাত্র কন্যাসন্তান বর্তমানে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় তার নানির সঙ্গে বসবাস করছে।

পরিবারের সদস্যদের ধারণা, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মোড়েলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম