Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে: হুইপ দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৩৭ পিএম

সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে: হুইপ দুলু

নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোল কালীমন্দিরে তিন দিনব্যাপী হরিবাসরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Advertisement

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২  সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে। বিএনপি সব সময় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে।

শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোল কালীমন্দিরে তিন দিনব্যাপী হরিবাসরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে  দুলু এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ধর্ম যার যার কিন্তু এই মাতৃভূমি বাংলাদেশটা আমাদের সবার।

তিনি আরও বলেন, এতদিন দেশে ভোট হতো বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের। নাটোরে এবার ব্যতিক্রম ভোট হয়েছে। নাটোরের আওয়ামী লীগ ভোট দিয়েছে জামায়াতে ইসলামীকে আর সংখ্যালঘুরা ভোট দিয়েছে বিএনপিকে। তাই বিএনপির উপরে আরও বাড়তি দায়িত্ব হিন্দুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

এ সময় আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ মন্দির কমিটির নেতারা।

অনুষ্ঠানে দুলু আরও বলেন, তারেক রহমান হচ্ছে বাংলাদেশের ব্যতিক্রমী নেতা। তিনি গত তিন মাসে যেসব পদক্ষেপ নিয়েছেন  আর কেউ নেয়নি। স্বাধীনতার পর বাংলাদেশের অনেক সরকার এসেছে অনেক সরকার গেছে কিন্তু একমাত্র তারেক রহমানের সরকার মাত্র তিন মাসে বাংলাদেশের অনেক পরিবর্তন করে দিয়েছেন। তিনি মসজিদের ইমামের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের জন্যও বেতন ভাতার ব্যবস্থা করে দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম