Logo
Logo
×
   

সারাদেশ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:০০ পিএম

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

ফাইল ছবি

গাইবান্ধার সাঘাটায় বাড়ির উঠান থেকে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন—লাবু মিয়া, নিরব মিয়া ও স্বধীন ব্যাপারী। তাদের সবার বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায়। অপর একজন অভিযুক্তের নাম বিপ্লব ওরফে ডিপজল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে ভুক্তভোগী কিশোরী বাড়ির বাইরে উঠানে মোবাইলে কথা বলছিলেন। এ সময় চার যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং পরে বুরঙ্গী বিলের পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে জানালে রাতেই অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। 

সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .