Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় রামদা-কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেফতার ৩

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৩৫ এএম

ফতুল্লায় রামদা-কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেফতার ৩

সংগৃহীত ছবি

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশক্রতার জের ধরে প্রতিবেশীর বাড়িতে রামদা-কুড়াল হাতে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নারীসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। 

রোববার (৭ জুন) ভোরে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫) ও তার বড় ভাই আসলাম (২৮)।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গত বৃহস্পতিবার (৪ জুন) রাত ১০টায় ভোলাইল গেদ্দারবাজার এলাকায় বদরুদ্দীন জামানের বাড়িতে একদল দুস্কৃতিকারী দেশীয় অস্ত্র রামদা, কুড়াল ও চাপাতি হাতে লোহার গেইটে ও দরজায় কোপাচ্ছে এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় ফোন করে অভিযোগ করেন। এরপর তাৎক্ষনিক অভিযান চালিয়ে হামলা করা সেই দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুটে নেওয়া সাইকেল উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে মামলা করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম