Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‎কোনাবাড়ীতে ১৯১ অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী

Icon

‎শফিকুল ইসলাম শামীম, কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৫২ পিএম

‎কোনাবাড়ীতে ১৯১ অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী

কোনাবাড়ীতে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সহধর্মিনী আজমেরী রহমান মুন্নি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী নিজ হাতে সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে বিতরণ করছেন। ছবি: যুগান্তর

Advertisement

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ১৯১ অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ খাদ্য সামগ্রী। 

রোববার (৭ জুন) সকাল ১১ টায় কোনাবাড়ী আমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিজনকে ১৫ কেজি করে মোট ১৯১ পরিবারকে এসব চাল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সহধর্মিনী আজমেরী রহমান মুন্নি। এছাড়াও কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মালেক শিকদার, আমজাদ হোসেন সরকার, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়াল সরকার, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল হাসান রবি, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খায়রুল হাসান মামুন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেল,কোনাবাড়ী মেট্রো থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার তামান্না সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

প্রধান অতিথির বক্তব্যে আজমেরী রহমান মুন্নি বলেন, আপনারা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মজিবুর রহমানকে এমপি বানিয়েছেন। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের এমপি মজিবুর রহমানের মাধ্যমে আপনাদের জন্য এই খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের গাজীপুর-১ আসনের মধ্যে কোনাবাড়ীতে আজ প্রথম ১৯১ অসহায় পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হলো। পর্যায়ক্রমে মোট বরাদ্দের নির্দিষ্ট সব পরিবারকেই এসব ঈদ সামগ্রী দেওয়া হবে। এগুলো ঈদের আগে দেওয়ার কথা থাকলেও প্রক্রিয়া করতে বিলম্ব হওয়ায় আজ থেকে এই খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হলো। 

এসময় উপকারভোগী পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সুবিধাবঞ্চিত মানুষ আমরা তাদের কিছু দিয়ে সহযোগিতা করতে পারলে আমাদেরও ভালো লাগে। আপনারা খুশি থাকলে, আপনারা সন্তুষ্ট থাকলে আমরাও ভালো থাকতে পারি। আপনাদের খুশিতে আমরা খুশি হই। অতএব সরকারিভাবে যখন যেটা আসবে এবং আমাদের সাধ্যমত যখন যা পারি আপনাদের মাঝে বিলিয়ে দেব, ইনশাআল্লাহ।

এসময় তিনি মানুষের কল্যাণে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গাজীপুর-১ আসনে ৬০ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে ঈদ প্রণোদনা হিসেবে আজ প্রথম দিন এই আসনের কোনাবাড়ীতে অসহায় ১৯১ পরিবার ১৫ কেজি করে এই ঈদ সামগ্রীর সুবিধা পেলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন বিরোধীদের

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন বিরোধীদের

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

দেয়ালে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, সিসিটিভি ফুটেজে স্কুলছাত্রীরা

দেয়ালে নিষিদ্ধ সংগঠনের স্লোগান, সিসিটিভি ফুটেজে স্কুলছাত্রীরা

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম