Logo
Logo
×

Advertisement

সারাদেশ

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ চালু

Advertisement

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ চালু

সংঘর্ষে ট্রেনের বড় ধরনের ক্ষতি না হলেও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

Advertisement

ঢাকা-চট্টগ্রাম রেলপথের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্টদের চেষ্টায় ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। সকাল ৮টা ৫০ মিনিটে মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকার মামা ফকির আস্তানা-সংলগ্ন স্থানে পৌঁছলে রেললাইনের ওপর থাকা একটি বালুবাহী ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি।  এতে ট্রেনের বড় ধরনের ক্ষতি না হলেও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

এ বিষয়ে রেলওয়ের নিকটবর্তী চিনকি আস্তানা স্টেশনমাস্টার সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে সকাল ৯টা ৫০ মিনিট থেকে রেললাইন আবার সচল করা হয়েছে । বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনি নিহত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনি নিহত

রংপুরে কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

রংপুরে কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ

ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ

আরও পড়ুন

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম