Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক নদীতে

Advertisement

Icon

‎ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক নদীতে

বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক নদীতে

Advertisement

‎ময়মনসিংহের ধোবাউড়া-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা কংশ নদীর উপর বেইলি ব্রিজটি বালুবোঝাই ট্রাকসহ ভেঙে নদীতে পড়ে গেছে। রোববার ভোরে এ দুর্ঘটনার পর থেকে বন্ধ রয়েছে যান চলাচল।

এতে ধোবাউড়ার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজ পার হচ্ছিল। এ সময় ট্রাকসহ ব্রিজটি নদীতে ধসে পড়লে ট্রাকের হেলপার আহত হন। 

‎

‎উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস বলেন, ব্রিজটি অনেক পুরাতন। ভারি যান চলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। আমি বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি।

‎

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এছাড়া উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আমি ইতোমধ্যে মেইনটেইন্সের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা নেবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম