Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে ট্রলিচাপায় শিশুর হাত-পা বিচ্ছিন্ন

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০০ পিএম

রাজশাহীতে ট্রলিচাপায় শিশুর হাত-পা বিচ্ছিন্ন

Advertisement

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে ট্রলিচাপায় এক শিশুর হাত-পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিটি আটক করে এবং চালককে মারধর করে।

রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুর নাম সাদিকুল ইসলাম (৩)। সে বাগমারার তাহেরপুর এলাকার হরিতলা গ্রামের খুরশীদের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

শিশুটির মামা শাহিন আলম জানান, শনিবার বোন ও ভাগনে তার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সকালে নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় তাহেরপুরের দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির চাপায় শিশুটি গুরুতর আহত হয় এবং তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে এবং চালককে মারধর করেন। এতে চালকও আহত হন। তার বয়স আনুমানিক ১৪-১৫ বছর বলে জানা গেছে। পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম