Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘরের ভেতর ৬ বছরের শিশুর ওড়না প্যাঁচানো লাশ

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৫০ পিএম

ঘরের ভেতর ৬ বছরের শিশুর ওড়না প্যাঁচানো লাশ

Advertisement

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘরের ভেতর থেকে ওড়না প্যাঁচানো অবস্থায় সুরাইয়া (৬) নামের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চণ্ডীপুর গ্রামের সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত সুরাইয়া ওই গ্রামের বাসিন্দা মজিবর গাজীর নাতনি ও আহসান হাবিব মিঠু গাজীর মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে সুরাইয়াকে ওড়না পেঁচানো অবস্থায় নিথর পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

সুরাইয়ার বাবা আহসান হাবিব মিঠু জীবিকার তাগিদে বর্তমানে ফরিদপুরের ভাঙ্গায় কর্মরত রয়েছেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ওসি খালেদুর রহমানের নির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করা হয়েছে এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম