Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নীলফামারীতে পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের ২ শিশুর

Advertisement

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:১৭ এএম

নীলফামারীতে পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের ২ শিশুর

প্রতীকী ছবি

Advertisement

নীলফামারীর ডিমলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।   

রোববার (৭ জুন) বিকালে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো— রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) ও আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাত বোন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে গোসল করতে নামে দুই চাচাত বোন। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যায় পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা যায় তাদের। স্থানীয়রা দুজনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন। 

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের হাওয়া বইছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম