Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিংগাইরে গণপিটুনিতে চোরের মৃত্যু

Advertisement

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

সিংগাইরে গণপিটুনিতে চোরের মৃত্যু

Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক রাজিব হোসেন (৪০) নামের এক যুবক গণপিটুনিতে মারা গেছেন। রোববার (৭ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নে বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবরের ছেলে।

স্থানীয়রা জানান, চোরের একটি সংঘবদ্ধ দল রাত ২টার দিকে  বান্দাইল জিয়ানগর গ্রামের হাকিম আলীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় চোর দলের সদস্য রাজিব বাড়ির উত্তর পাশের ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে বাড়ির মালিককে ভয়ভীতি প্রদর্শন করে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে তার সহযোগীদের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে বাড়ির মালিক সুযোগ বুঝে তাকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রাজিবকে আটক করে গণপিটুনি দেন। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

ধস্তাধস্তির সময় বাড়ির মালিক হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, চুরি করতে গিয়ে ধরা পড়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম