Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৯১ জেলে

Advertisement

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৪১ পিএম

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৯১ জেলে

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৯১ জেলে

Advertisement

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ শেষে চার ফিশিং ট্রলারসহ দেশে ফিরেছেন ৯১ জন জেলে। বন্দিবিনিময় চুক্তির আওতায় এ জেলেদের সমুদ্রপথেই ফেরত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড।

আন্তর্জাতিক জলসীমায় দেশীয় জেলেদের গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।

সোমবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

দেশে ফেরা জেলেরা জানান, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ তাদের কেউ ঘন কুয়াশায় ও কেউ উত্তাল ঢেউয়ের কবলে পড়েন। আবার কেউ ইঞ্জিন বিকল হয়ে দিক হারিয়ে প্রবেশ করেন প্রতিবেশী দেশ ভারতের জলসীমায়। ধরা পড়েন সেই দেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের হাতে। সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে বিভিন্ন মেয়াদে তারা ভারতের জেলখানায় কারাভোগ করেন।

কোস্টগার্ড জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর, ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ড ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং ট্রলারসহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।

সেই অনুযায়ী গত রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলেকে ৪টি ফিশিং ট্রলারসহ গ্রহণ করা হয়। পরে সোমবার (৮ জুন) দুপুর ১২টায় কোস্টগার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং ট্রলারসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম