Logo
Logo
×
   

সারাদেশ

আ.লীগের রাজনীতি ছাড়লেন সাবেক তিনবারের চেয়ারম্যান

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:২৮ পিএম

আ.লীগের রাজনীতি ছাড়লেন সাবেক তিনবারের চেয়ারম্যান

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাজিতপুর ইউপির তিনবারের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার।

রোববার সন্ধ্যায় বাজিতপুরে তার শ্বশুরবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সিরাজুল ইসলাম বলেন, জনগণের ভোটে তিনি দীর্ঘদিন ইউপির চেয়ারম্যান ছিলেন। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিপক্ষের প্রভাবশালী মহল তাকে একের পর এক মামলায় জড়িয়েছে। এমনকি হত্যা মামলার আসামিও হতে হয়েছে এবং একাধিকবার কারাভোগ করতে হয়েছে। মামলার কারণে আত্মগোপনেও থাকতে হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে সব মামলায় জামিনে রয়েছেন। মামলার চাপ ও অর্থনৈতিক ক্ষতির কারণে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তাই ভবিষ্যতে আর কোনোভাবেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না এবং সাধারণ নাগরিক হিসাবে জীবনযাপন করতে চান।

সিরাজুল ইসলাম আরও বলেন, রাজৈর উপজেলা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করতে না পারায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

সিরাজুল ইসলাম হাওলাদার নৌকা প্রতীক নিয়ে বাজিতপুর ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .