Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের গণপিটুনির শিকার ২ পুলিশ কর্মকর্তা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৫১ পিএম

আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের গণপিটুনির শিকার ২ পুলিশ কর্মকর্তা

আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের গণপিটুনির শিকার ২ পুলিশ কর্মকর্তা

Advertisement

সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করতে যান সিভিল পোশাকে থাকা সাভার মডেল থানার  এসআই শামিম হোসেন ও এএসআই মশিউর রহমান। এ সময় তাদের ওপর হামলা চালায় ২০-২৫ জন মাদককারবারি। এতে ওই দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সাভার পৌর এলাকায় মাদকস্পট খ্যাত বেদেপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করার পর তার অনুসারীরা ও স্থানীয় মাদক ব্যবসায়ীরা রফিকুল ইসলামকে ছিনিয়ে নেয় ও পুলিশের দুইজনকে উপর্যুপরি গণধোলাই দিয়ে তাদের গুরুতর আহত করে।

সাভার মডেল থানার ওসি পরিদর্শক নুর মোহাম্মদ রাত ৯টায় জানান, আহত পুলিশ কর্মকর্তাদের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সাভারের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম যুগান্তরকে জানান,  সিভিল পোশাকে ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করতে গিয়ে তারা মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন।

তিনি বলেন, পোশাক পরা অবস্থায় এসব আসামি ধরা যায় না। তবে থানা পুলিশের একটা বেকআপ তাদের সঙ্গে ছিল। তাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। তবে ওই আসামিকে পুলিশ আর আটক করতে পারেনি। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম