Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:২৫ এএম

শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ

সংগৃহীত

Advertisement

শেরপুরে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ ট্রাস্টি বোর্ড মঞ্জুরকৃত ১৩ জন হতাহতের স্বজনদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিআরটিএর সহকারী পরিচালক জি এম নাদির হোসেন, মোটরযান পরিদর্শক রাশেদুল ইসলাম পলাশসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে গাছ কেটে পাখির বাসা ও ছানা ধ্বংসের মামলায় গ্রেফতার ১

শেরপুরে গাছ কেটে পাখির বাসা ও ছানা ধ্বংসের মামলায় গ্রেফতার ১

শেরপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার: গ্রেফতার ২

শেরপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার: গ্রেফতার ২

তাহফিজ টুপির ৫০ কোটি টাকা আয়ের সম্ভবনা

বগুড়ার জালি টুপি যাচ্ছে বিশ্ব বাজারে তাহফিজ টুপির ৫০ কোটি টাকা আয়ের সম্ভবনা

বগুড়ায় র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার ৩

বগুড়ায় র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার ৩

শেরপুর পোস্ট অফিসে ৫৩টি জালনোট পেলেন এক নারী

শেরপুর পোস্ট অফিসে ৫৩টি জালনোট পেলেন এক নারী

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম