Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার: গ্রেফতার ২

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০১:২৯ এএম

শেরপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার: গ্রেফতার ২

বৃহস্পতিবা বগুড়ার শেরপুরে অপহৃত শিশু রাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ, এরপর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। ছবি: সংগৃহীত

Advertisement

বগুড়ার শেরপুরে অপহরণের একদিন পর রাজু হোসেন (১১) নামে এক শিশুর মরদেহ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড়ইচড়া গ্রামের একটি ধানক্ষেতে পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে। বিক্ষুব্ধ গ্রামবাসী এক অপহরণকারীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। হত্যায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন শিশুর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছেন।

গ্রেফতার দু’জন হলেন— বগুড়ার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (২৫) ও মির্জাপুর বাজার এলাকার বাসিন্দা আবদুল করিম (২২)।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত শিশু রাজু হোসেন বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের আলম মিয়ার ছেলে। একই গ্রামের মোস্তাকিম হোসেন নামে এক দুর্বৃত্ত গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু রাজুকে ব্যাটারি চালিত অটো ভ্যানে তুলে নিয়ে যায়। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবার থেকে মোস্তাকিমের বাড়িতে গিয়ে রাজুর সন্ধান চেয়ে পাননি। এ ব্যাপারে বুধবার শেরপুর থানায় লিখিত অভিযোগ করা হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে মোস্তাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য শেরপুর থানায় আনা হয়। এছাড়া তার পরিচিত মির্জাপুর এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী করিমকেও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাবাসাদের এক পর্যায়ে মোস্তাকিম অটো ভ্যান চুরির উদ্দেশ্যে রাজুকে সঙ্গে করে নেওয়ার কথা স্বীকার করেন। মোস্তাকিমের দেওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড়ইচড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশু রাজুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে পঁচন ধরেছে। বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া করিমের শ্বশুরবাড়ি থেকে চুরি করা অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীরা ররোয়া গ্রামের মোস্তাকিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বাড়িতে কেউ ছিলেন না।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন ও অন্যরা জানান, ধারনা করা হচ্ছে মোস্তাকিম ভ্যান চুরির দায় থেকে বাঁচতে শিশু রাজুকে হত্যা করে লাশ ধানক্ষেতে পুঁতে রেখেছিল। হত্যায় জড়িত সন্দেহে মোস্তাকিম ও করিমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, শিশুটির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপহরণ ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম