Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে আ.লীগের মিছিল, গ্রেফতার তিন

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

খাগড়াছড়িতে আ.লীগের মিছিল, গ্রেফতার তিন

Advertisement

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) বিকালে খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি বাজারের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র বহন করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালায় এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হয় বলে অভিযোগ পুলিশের।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে মহালছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মামলার এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি চাইহ্লাঅং মগকে (৩৩) আটক করা হয়। তিনি মহালছড়ি সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। একই দিন রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২৯ নম্বর আসামি মো. মুজিবুর রহমান ওরফে মুজিবর রহমানকে (৪৫) আটক করা হয়। তিনি  খাগড়াছড়ি সদর ইউনিয়নের সাবেক কৃষক লীগের সদস্য বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে শুক্রবার ভোররাতের দিকে শালবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. সাদেব ওরফে ছাদেক ভূঁইয়াকে (৫০) আটক করে পুলিশ। তিনি ৬ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে পরিচিত।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, গ্রেফতার তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ ২০২৪ সালে দায়ের করা একাধিক ফৌজদারি মামলায় আদালতে সোপর্দ করা হবে। এছাড়া সাদেব ওরফে ছাদেক ভূঁইয়ার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দায়ের হওয়া আরও দুটি পৃথক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মা বাজারে, ফাঁকা বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

খাগড়াছড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল চিতা বিড়াল, অতঃপর...

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ২১ মেট্রিক টন জব্দ

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ২১ মেট্রিক টন জব্দ

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা

দুর্গম পাহাড়ে ইউপি সদস্যের ঝুলন্ত লাশ

দুর্গম পাহাড়ে ইউপি সদস্যের ঝুলন্ত লাশ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম