Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক কারবারির বাড়িঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

Advertisement

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

মাদক কারবারির বাড়িঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

নান্দাইলে মাদক কারবারির বাড়িঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহের নান্দাইলে এক মাদক কারবারির বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলার সিংরইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদংমধুপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত মাদক কারবারিরা হলেন, আমিন (৫৫) ও তার স্ত্রী সমিলা খাতুন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি এবং জুয়ার আসর বসিয়ে আসছিল। তাদের এই অবৈধ কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল। গ্রামবাসী বার বার তাদের সতর্ক করলেও তারা মাদক কারবার চালিয়ে যাচ্ছিল। এরই প্রতিবাদে শুক্রবার বিকালে কয়েকশ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে আমিনের বাড়িতে হানা দেয়। উত্তেজিত জনতা প্রথমে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

এলাকাবাসী জানায়, এই গণপ্রতিরোধের ফলে এলাকায় মাদকের বিস্তার কমবে। তবে, আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।  

মাদক কারবারির স্ত্রী সমিলা খাতুন জানান, এখন আর তারা মাদক ব্যবসা করেন না। করলে যেকোনো শাস্তি তিনি মাথা পেতে নিবেন। 

স্থানীয় ইউপি সদস্য শিহাব উদ্দিন রাসেল বলেন, আমরা জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে জনমত গঠন এবং প্রতিবাদ করে আসছি। মাদক কারবারিদের অনেকবার সতর্ক করা হলেও তারা কোনো তোয়াক্কা করেনি। শেষ পর্যন্ত এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। শুধুমাত্র প্রশাসন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে মাদক কারবারির ঘর গুড়িয়ে দিয়েছে।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম