Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গুলি করে বাংলাদেশি যুবককে নিয়ে গেছে বিএসএফ

Advertisement

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৫১ পিএম

গুলি করে বাংলাদেশি যুবককে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ছবি

Advertisement

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে মুজিবুর রহমান (২২) নামক এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৭টায় এ গুলির ঘটনা ঘটে।

মুজিবুর রহমান দত্তগ্রামের মৃত অজিবুর রহমানের ছেলে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

জানা যায়, বিকাল সাড়ে ৫টা থেকে অঝোরধারায় বৃষ্টিপাত হচ্ছিল। সেই সুযোগে আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে মুজিবুর রহমানসহ কয়েকজন দত্তগ্রাম সীমান্ত এলাকায় শূন্যরেখা অতিক্রম করে ভারতীয় চোরাইপণ্য আনতে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। প্রাণভয়ে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও মুজিবুর রহমান ফিরে আসেননি।

শরীফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান জানান, মুজিবুর রহমানের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।

দত্তগ্রামের বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, আমরা ভারতীয় বিএসএফের কাছে জানতে চাইলে তারা মুজিবুর রহমানকে হাসপাতালে নিয়ে গেছে বলে জানিয়েছে। তবে মৃত না জীবিত এ ব্যাপারে নিশ্চিত করেনি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম